কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা মন্ডলীর বিশেষ সভা:
আজ ১২ ফেব্রুয়ারি জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া , ইনক আয়োজিত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় শালিমার রেস্টুরেন্টে। সভাপতি আবুল হাসানাত রায়হান এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেবুল জালালাবাদের বিগত দিনের বিভিন্ন বিষয়ের সফলতা এবং ব্যর্থতা তুলে ধরেন।
সাথে বিগত দিনের বনভোজন এবং জালালাবাদবাসীর সন্তানদের স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েশন ডিনারের হিসাব বিশেষ সভায় উত্থাপন করেন। আগামী দিনগুলোতে সংগঠন মানবিক, সামাজিক কাজকর্মে জালালাবাদবাসীকে সাথে নিয়ে এগিয়ে যাবার জন্য অঙ্গীকারবদ্ধ।
*আজকের সভায় সিদ্ধান্ত নেয়া হয় এপ্রিল মাসের দ্বিতীয় তারিখ মাহে রমজান মাসের ইফতার পার্টি গ্রানাডা হিলস মসজিদে হবে।
* আগামীকাল সাবেক সম্মানিত উপদেষ্টা আব্দুল হাই সাহেবের ওপেন হার্ট সার্জারি হবে। তাই উপস্থিত সবাইকে নিয়ে দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোহাম্মদ হুসেইন রানা ।
উপস্থিত সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন: খাইরুল ইসলাম চৌধুরী (লুকু),মোহাম্মদ মালিক, আব্দুল হামিদ খোকন, গোলাম কিবরিয়া, লুৎফুল কবির চৌধুরী রুমি, আনোয়ার হুসেইন রানা, মোহাম্মদ বাসিত, লুৎফুর রহমান ।
উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন:
আবুল হাসনাত রায়হান, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোহাম্মদ মুনিম, লায়েক আহমেদ,মুরাদ আহমেদ, শামসুন নাহার খান, মুশফিকুর চৌধুরী, এবাদ রহমান , সুমেন আহমেদ, নজরুল আলম, মাহতাব আহমেদ, ফয়জু সুবহান, বদরুল আলম চৌধুরী, বদরুল আলম মাসুদ প্রমূখ ।