সংবর্ধনা অনুষ্ঠানঃ
জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে বর্তমানে লস এন্জেলেস ভ্রমণরত সিলেটের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হয়, আজ ১২ই জানুয়ারি শারমান অক্সের বলিউড রেস্টুরেন্টে। সিলেটের দুই কৃতি সন্তান হলেন, বর্তমান রোটারী ডিস্টৃক বাংলাদেশের গভর্নর ও মদন মোহন বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ জনাব লেঃ কর্নেল (অব)প্রফেসর আতাউর রহমান পীর এবং সিলেট মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ রেজাউল করিম। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ফুলারটনের অধ্যাপক জনাব শামীম চৌধুরী। জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটির মেম্বারবৃন্ধ, উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্ধ,সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক সহ লস এন্জেলেস প্রবাসী প্রচুর জালালাবাদ বাসী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি জনাব আসাদুজ্জামান বাচ্চু। সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ। আজকের সভায় উপস্তিত হওয়ার জন্য সবাইকে জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে অসন্ক্ষ ধন্যবাদ।